কীভাবে ফটো কার্ড স্টুডিও ব্যবহার করবেন?
আপনার কার্ড ডিজাইন, ডাউনলোড ও সাবস্ক্রিপশন সংক্রান্ত পূর্ণাঙ্গ গাইডলাইন
১ টেমপ্লেট নির্বাচন ও কার্ড তৈরি
হোমপেজ বা টেমপ্লেট গ্যালারি থেকে আপনার প্রয়োজনীয় কার্ড টেমপ্লেটটিতে ক্লিক করুন। এডিটরে স্বয়ংক্রিয়ভাবে টেমপ্লেটটি লোড হবে। বামপাশের প্যানেলে হেডলাইন, সারসংক্ষেপ, তারিখ ও সোর্স পরিবর্তন করলে ডানপাশের ক্যানভাসে তা সাথে সাথে দেখতে পাবেন।
২ ছবি ও লোগো আপলোড ও অ্যাডজাস্টমেন্ট
'ছবি ও লোগো' ট্যাবে ক্লিক করে আপনার পছন্দের সংবাদ ছবি ও পিএনজি (PNG) লোগো আপলোড করুন। জুম স্লাইডার দিয়ে ছবি বড়-ছোট করতে পারেন এবং প্যান স্লাইডার দিয়ে ডানে-বামে বা উপরে-নিচে নিখুঁতভাবে সমন্বয় করতে পারেন।
৩ নিউজ লিংক দিয়ে ১-ক্লিকে অটো ইমপোর্ট
যেকোনো অনলাইন সংবাদ পোর্টালের আর্টিকেলের লিংক কপি করে এডিটরের 'নিউজ লিংক ইমপোর্ট' উইন্ডোতে পেস্ট করুন। সিস্টেম সেকেন্ডের মধ্যে সংবাদের শিরোনাম, সারসংক্ষেপ ও কাভার ছবি নিয়ে এসে কার্ডে সাজিয়ে দিবে।
৪ bKash দিয়ে প্রিমিয়াম প্ল্যান এক্টিভেশন
প্রাইসিং পেজে গিয়ে আপনার পছন্দসই প্ল্যানে 'বিকাশ দিয়ে কুইক চেকআউট' বাটনে ক্লিক করুন। অফিশিয়াল বিকাশ পেমেন্ট সম্পন্ন করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট প্রিমিয়াম হয়ে যাবে। কোনো বাড়তি কনফার্মেশনের প্রয়োজন নেই।