NEW 🎉 সফটকি বাজার ফটো কার্ড স্টুডিও এখন সম্পূর্ণ লাইভ! কয়েক সেকেন্ডেই প্রফেশনাল কার্ড তৈরি করুন। এখনই ট্রাই করুন →

ব্যবহারের শর্তাবলি (Terms & Conditions)

সর্বশেষ পরিমার্জিত: 2026

১. সাধারণ শর্তাবলি

সফটকি বাজার ফটো কার্ড স্টুডিও (SOFTKEYBAZAR PHOTO CARD STUDIO) প্ল্যাটফর্মটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সকল নিয়মাবলি ও শর্তাবলি মেনে নিতে সম্মত হচ্ছেন। এই প্ল্যাটফর্মটি সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যক্তিগত ব্যবহারের জন্য ফটো কার্ড তৈরির উদ্দেশ্যে তৈরি।

২. কনটেন্ট ও দায়িত্ব

ব্যবহারকারী যে ছবি, লোগো ও টেক্সট আপলোড করবেন তার দায়ভার সম্পূর্ণ ব্যবহারকারীর। রাষ্ট্রবিরোধী, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো তথ্য দিয়ে কার্ড তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. সাবস্ক্রিপশন ও পেমেন্ট

সকল সাবস্ক্রিপশন প্ল্যানের ফি অগ্রিম প্রদেয় এবং অফিসিয়াল bKash মার্চেন্ট গেটওয়ের মাধ্যমে সংগৃহীত হয়। নির্বাচিত মেয়াদের পর সাবস্ক্রিপশন নবায়ন করা গ্রাহকের ইচ্ছাধীন।

৪. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি

প্ল্যাটফর্মের সকল প্রস্তুতকৃত টেমপ্লেট ডিজাইন ও কোড SOFTKEYBAZAR-এর নিজস্ব সম্পত্তি। বিনা অনুমতিতে প্ল্যাটফর্মের সোর্স কোড বা কাঠামো রি-সেল বা অবিকল নকল করা আইনত দণ্ডনীয়।